বাঁশখালীতে গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:৪০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার চাম্বল বাজারস্থ আয়ান পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি আবু তাহের। শিক্ষানুরাগী নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, মাস্টার আব্দুন নুর, মো. জয়নাল আবেদীন, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সাজ্জাদ হোসাইন খাঁন, এনামুল হক, থানার উপপরিদর্শক (এসআই) বিভাষ কুমার সাহা, মুজিবুল হোছাইন টিপু ও মোহাম্মদ ফোরকান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মেধাবৃত্তির পরিচালক কামরুল হাছান এবং পরিচালক মোহাম্মদ রমিজ উদ্দিন।

প্রধান অতিথি বলেন,একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে। বাঁশখালী গোল্ড মেডেলের মতো উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দরবারের চারদিনব্যাপী ওরছে আকবর আজ শুরু
পরবর্তী নিবন্ধআজ সাফিয়া খানমের ৪র্থ মৃত্যুবার্ষিকী