বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বাঁশখালী উপশাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুর ১২টায় গুনাগরী স্বপ্নচূড়া রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় ওষুধ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বাঁশখালী উপশাখার আহ্বায়ক আলহাজ্ব মো. ছমুদুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ারুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুল আলম, মো. ফারুক ছোবহান, সলিল কান্তি দাশ, শহিদুল ইসলাম, রাজু দাস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছগীর আহমদ চৌধুরী, টুটুল তালুকদার, প্রদীপ কুমার তালুকদার, আশীষ কুমার পাল, নুর হোসেন এবং সদস্য মো. ছরোয়ার কামাল, আবুল হোসেন, রমিজুল হাসান, মোহাম্মদ মুজিবুল হক, মো. বেলাল হোসেন চৌধুরী, মোরশেদুল আলম, মো. তৌহিদুর রহমান সিকদার, দীপংকর কর্মকার, মোহাম্মদ হারুণ, মো. আবদুল মন্নান, প্রণব কুমার দত্ত, মো. ছৈদুল হক, দ্বীন মোহাম্মদ ওসমানীসহ অন্যান্য সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত সকলকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান নবগঠিত আহবায়ক কমিটি। প্রেস বিজ্ঞপ্তি।












