বরমায় বন্যার্ত ৩ হাজার ৫০০ পরিবারে ত্রাণ বিতরণ

আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগ

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

চন্দনাইশের উপজেলার বরমা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন। গত ৩ দিন ধরে বরমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। গত ২৭ জুলাই কেশুয়া রাস্তার মাথাস্থ একটি কমিউনিটি সেন্টারের সামনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ওবাইদুল হক রোকন চৌধুরী বন্যার্তদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন। আগামীতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মাহবুবুল আলম সোহেল, জামাল হোসেন ওয়াহিদ, আনিসুর রহমান মেম্বার, আবদুর রহমান, আসিফ, সজিব, ইমন, তারিক, সাকিল প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮০ পরিবার পেল ত্রাণ,অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী