পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় বন্দর থানার সৃজনশীল সংগঠন ঐকতান পরিবার বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ উদযাপন করেছে। শুক্রবার (৩১ জুলাই) বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ডের ১নং সাইট হিন্দুপাড়াস্থ সংগঠনটির উদ্যোগে কাস্টমস ও বন্দর সংলগ্ন মহাসড়কের পাশে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়।
‘যে যেভাবে পারি, আসুন ইট–পাথরের শহরে সবুজ ছায়া গড়ি’–এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল বশর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আবুল বশর হোসাইনী। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হিরালাল বণিক, ইপিজেড হাইদ্রামনি গ্রুপের কর্মকর্তা লিটন কান্তি সরকার, ক্যাপ্টেন কেশব কুমার দে, শিক্ষক সৌরভ কুমার শীল, মো. জসিম উদ্দিন, স্বেচ্ছা রক্তদাতা ফোরামের প্রতিষ্ঠাতা আশীষ কান্তি মহুরী, নন্টু কুমার বিশ্বাস, কাঞ্চন বিশ্বাস, প্রদীপ সরকার, সংগঠনের প্রধান সহায়ক শুভ দে, নয়ন দে, হৃদয় বড়ুয়া, সুমন কান্তি দে, ঋষি দে, জিদান দে, অন্নদাশ বৃষ্টি, অপু দাশ, পুষ্পিতা দে, দীপা দে, ইঙ্কণ চৌধুরী, শেফাল দাশ, বিজয় নাথসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। উৎসবমুখর পরিবেশে ফলজ, বনজ ও বিভিন্ন ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।












