চট্টগ্রামের অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র ফয়’স লেক কনকর্ড কমপ্লেক্সের কর্মরত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বাৎসরিক ফ্যামিলি– ডে অনুষ্ঠিত হয়। গত ২৮ জুন ওয়াটার পার্ক সী ওর্য়াল্ডে বছরের প্রতিটা দিন যারা আগত দর্শনার্থীদের জন্য নির্মল বিনোদনের জন্য সেবা দিয়ে থাকে তাদের আনন্দ বিনোদনের জন্য কনকর্ড কর্তৃপক্ষ কর্মরত সদস্য ও তাদের পরিবার নিয়ে একদিন ফ্যমিলি– ডে পালন করে।সকাল ১০ টা হতে এ্যামিউজমেন্ট পার্কে কর্মরত সদস্যরা পারিবার নিয়ে রাইড উপভোগ করেন এরপর ওয়াটার পার্ক সী ওর্য়াল্ডের জলকেলি উৎসবে মেতে ওঠেন। সকল সদস্য শিশু কিশোর, নারী পুরুষ অংশগ্রহনে নানারকম খেলার আয়োজন করে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বক্তব্যে জেনারেল ম্যানেজার মেজর অব.) এনামুল করিম প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সমপ্রতি অনুষ্ঠিত কনকর্ড ফয়ে’স লেক কমপ্লেঙের আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে মঞ্চে ট্রফি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












