বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ধর্মপ্রাণ জনসাধারণের ওপর গভীর রাতে নির্বিচারে গুলি করে এতিম মাদরাসা শিক্ষার্থীসহ অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছিল। এখনো সেই কালো রাতের নৃশংসতার বিচার হয়নি। সেই দিনের বিচার নিশ্চিত করতে হলে দেশে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো বিলোপ না করলে আবারো শাপলা হত্যাকাণ্ডের মতো ঘটনা পুনরাবৃত্তি হওয়ার সমূহ সম্ভাবনা রয়ে যায়। গতকাল মঙ্গলবার কঙবাজার জেলা জামায়াতের মজলিসে শূরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শূরা অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম।
শূরা অধিবেশনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, শহর আমির আবদুল্লাহ আল ফারুক, সদর আমির অধ্যাপক খুরশিদ আলম আনসারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














