ফাইনালে বাওয়া ও ক্যান্টনমেন্ট পাবলিক এবং চবি ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয়

রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপ

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত রবির পৃষ্ঠাপোষকতা দেশের অন্যতম বৃহৎ বিতর্ক প্রতিযোগিতা রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল পর্ব গতকাল মঙ্গলবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে স্কুল পর্যায়ে বাওয়া স্কুল এবং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ফাইনালে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয় ফাইনালে উত্তীর্ণ হয়।

সেমিফাইনাল প্রতিযোগিতা শেষে দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্ব সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি বৃজেট ডায়েস। অতিথি ছিলেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, দৃষ্টির সিনিয়র সংগঠক বনকুসুম বড়ুয়া নুপুর, রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন প্রধান সাংবাদিক মুজিবুল হক, উপ প্রধান মেহেরাজ ইবনে আলম।

স্কুল প্রতিযোগিতারসহ সমন্বয়কারী জুনায়েদ আসাদ ও দৃষ্টির সদস্য আরাফাত কবির। আগামী ৯ অক্টোবর সকালে নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক সাবের আহমদ আসগারীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধজমিয়তে আশেকানে মাইজভাণ্ডারীর সেমিনার