ফটিকছড়ি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা সম্প্রতি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না। সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম ও ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম। বক্তব্য রাখেন নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিএনপি নেতা আজিজ উল্লাহ প্রমুখ। বক্তারা আশা প্রকাশ করেন, মানুষের সমস্যা ও অধিকারের কথা তুলে ধরতে সাংবাদিকরা নিষ্ঠার সাথে কাজ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।












