ফটিকছড়ি আবৃত্তি মঞ্চের প্রতিনিধি সম্মেলন ২০২৬ সম্প্রতি ফটিকছড়ি উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাচিক শিল্পী এন আলম আজাদ। বাচিক শিল্পী ও ছড়াকার সাজেদুল করিম ভুঁইয়ার সঞ্চালনায় এতে অতিথি ছিলেন সাংবাদিক প্রদীপ চৌধুরী, সাংবাদিক এস এম আক্কাছ, প্রভাষক এন রহমত উল্লাহ, শিক্ষক বিবি ফাতেমা, সাংবাদিক সালাউদ্দিন জিকু, সাংবাদিক মুহাম্মদ নাছির ও সাংবাদিক ইউসুফ আরফাত।
সভায় সাজেদুল করিম ভুঁইয়াকে সভাপতি এবং এন আলম আজাদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের ফটিকছড়ি আবৃত্তি মঞ্চ কার্যকরী পরিষদ গঠন করা হয়। মঞ্চের সহসভাপতি হলেন শাহরিয়ার আসিফ ও বাবলা কুমার দে, যুগ্ম সম্পাদক মৌসুমী রহমান, সাংগঠনিক সম্পাদক বেলাল রেজা, সহসাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল আলম, অর্থ সম্পাদক লাকি আলম, প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ, দপ্তর সম্পাদক শাহ সেকান্দর মিজান, আইসিটি সম্পাদক স্বরনিকা দেবী, আন্তর্জাতিক সম্পাদক নাজমুল হাসান তপু ও জাহিদুল ইসলাম। সদস্যরা হলেন মোহাম্মদ রাশেদুল আনোয়ার, ফজলুল করিম, হোসনে আরা, মমতা দেবী, সোনিয়া বড়ুয়া, এস এম জাবের, এস কে মাহমুদ, নওরিন চৌধুরী, এমরানুল হক রনি, শাহনেওয়াজ, ওয়ালিদ কাওসার ও তিলোত্তমা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












