ফটিকছড়িতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর থেকে ভোলার শশীভূষণ থানায় করা হত্যা মামলার এক পলাতক আসামিকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল র‌্যাব৭ চট্টগ্রামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। গ্রেপ্তার মো. আমজাদ (৩৫) ভোলার শশীভূষণের রসুলপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহীম ওরফে ভুট্টো হত্যা মামলার দ্বিতীয় এজাহারভুক্ত আসামি।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, হত্যা মামলার পলাতক আসামি আমজাদ ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সেখানকার আবুল হোসেন মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আমজাদকে গ্রেপ্তার করা হয়। আমজাদের বিরুদ্ধে শশীভূষণ থানায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হওয়া হত্যা মামলা রয়েছে। র‌্যাব৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্‌ফর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলি০েশর কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চরে ১৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকিরণময় ভট্টাচার্য্য