ফটিকছড়িতে অনির্বাণ যুব সংঘের আন্তঃফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ির বক্তপুরধর্মপুর অনির্বাণ যুব সংঘের উদ্যোগে আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৫ জুন ধর্মপুর সৈয়দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় অনির্বাণ কিংস ১০ গোলে অনির্বাণ থান্ডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে ম্যান অফ দি ম্যাচ সৈয়দ মুহাম্মদ মুহিত, ম্যান অফ দি টুর্নামেন্ট জামাল উদ্দিন ও সেরা গোলকিপার মোহাম্মদ রাকিব নির্বাচিত হয়েছেন। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক এম শফিকুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন এ কে এম বখতেয়ার, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শফিউল বশর বাবলু, মান্নান চৌধুরী। সংগঠনের সভাপতি এস এম রাশেদুল আনোয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সৈয়দ শাহাদাৎ হোসেন রবিন, এস এম শহিদুল আলম শাহেদ, এস এম আলী আকবর, এরশাদুল আনোয়ার জাসেদ, আবদুস্‌ ছালাম পিপুল, এস এম জুলফিকার, এস এম গিয়াস উদ্দিন, প্রবাসী পর্ষদের সাধারণ সম্পাদক হাফেজ শাহীন নূরী, হেলাল উদ্দিন, আতিকুর রহমান বাবর, নুরুল হামিদ শিমুল,আরমানুল হক মুরাদ,মোবারক হোসেন ফয়সাল।

পূর্ববর্তী নিবন্ধম্যাচের দিন সকালে প্রবেশ, খেলা শেষ হতেই যুক্তরাষ্ট্র ছাড়বে ইরান ফুটবল দল
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে হার্ভার্ডে কোর্সে ভর্তি কামাভিঙ্গা