ফটিকছড়িতে প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) স্মৃতি বৃত্তি পরীক্ষা। ৭ নভেম্বর সকাল ১০টায় ফটিকছড়ির জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদী ইনস্টিটিউশনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল মাদ্রাসার তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষার আয়োজনে ছিল ইমাম শেরে বাংলা (রহ.) ও অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহ.) স্মৃতি পাঠাগার। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)-এর শিক্ষা, আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ছিলেন বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মা.জি.আ.), প্রধান উপদেষ্টা শাহজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা রাকিব, বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মফিজুর রহমান, আহ্বায়ক কে. এম. মহিউদ্দীন, সদস্য সচিব নাঈম উদ্দীন জিসান, পরীক্ষা নিয়ন্ত্রক এমরানুল আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইব্রাহিম খলিল, হল তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল নোমান, সার্বিক তত্ত্বাবধায়ক মুহাম্মদ আবু হায়দার আরমান এবং সহকারী হল তত্ত্বাবধায়ক সৈয়দ মো. মারুফ হোসেন, ইউপি সদস্য মুহাম্মদ নাছির, তকিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কাজী মুহাম্মদ বেলাল, নুরুল আলম মুন্না, নূরউদ্দিন খাঁন, মুহাম্মদ শাহ জালাল, আব্দুল মোতালেব পারভেজ, মাওলানা বেলাল উদ্দীন, মুহাম্মদ ফরিদুল আলম, খায়রুল বশর নয়ন, তৌহিদুল ইসলাম তুহিন, মো. সাইমুম খান, ইসমাইল রেজা, মো. ইমরাজ, সৈয়দ তানজিম, এহসান রেজা, তারেক হাসনাত, আমির হোসেন, হাসান নাহিয়ান, ইমতিয়াজ প্রমুখ।










