ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জিইসি ক্যাম্পাসে আয়োজিত এ ক্যাম্পে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পে দাঁত পরীক্ষা, স্কেলিং, ক্যাভিটি ফিলিং–সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা এবং মুখ ও দাঁতের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি এস এম নুরুল কদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। ফাউন্ডেশনের সেক্রেটারি সাংবাদিক এস এম আজিজুল কদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড.মোহাম্মদ জাহেদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আকতার, ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ আলী, ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার সুকান্ত সরকার, ইউনিলিভারের সায়েন্টিফিক এক্সিকিউটিভ মোহাম্মদ ওয়াজেদ এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরফানুল হক তারেক। প্রেস বিজ্ঞপ্তি।













