প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগে বৈশাখী ও পিঠা উৎসব

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী ও পিঠা উৎসব১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বাংলা নববর্ষ ও পিঠা উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। শিক্ষার্থীদের মাঝে এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, বরং আমাদের শিকড়ের সাথে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ অতিথির বক্তব্যে ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, এ ধরনের উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় কেবল পাঠদানের স্থান নয়; এটি একটি সাংস্কৃতিক ও মানবিক বিকাশের কেন্দ্র। পাবলিক হেলথ বিভাগের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে হরেক রকমের ঐতিহ্যবাহী বাঙালি পিঠা প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলা পরিচালিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক মো. ফয়সাল আহমেদ। সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী অনামিকা দাশ ও সাদিয়া কবির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক ডা. মুনিরা দিলশাদ ও ডা. জেসমিন মুসা। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্টেরয়েড জাতীয় মলমের অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে
পরবর্তী নিবন্ধপটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১