প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের সভা

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উভয় ট্রাস্টের সভাপতি অধ্যাপক এস. এম. নছরুল কদির।

সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সদস্য সাদাত জামান খান, রাজিব কুমার বৈদ্য এবং মোহাম্মদ শিহাব উদ্দিন কবির। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের দাবির নিষ্পত্তি এবং ফান্ডের অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের চলমান অডিট কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ট্রাস্টের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাপ্য সুবিধা যথাযথভাবে নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ১৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১