সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে মাসব্যাপী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে। আজ শনিবার সকাল ১১টায় নগরের জলিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শীতবস্ত্র বিতরণ কমিটির চেয়ারম্যান লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনি এবং প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।













