প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৪০ পূর্বাহ্ণ

আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন কর্ণফুলী ইপিজেড সংলগ্ন মাঠে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ কে সফল করার লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একক ব্যানারে, সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে এক অভিন্ন ও সম্মিলিতভাবে উক্ত মহাসমাবেশে যোগ দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে গত উত্তর জেলা আওয়ামী লীগের দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আল বাকের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রখেন সংসদ সদস্য দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাউল আলম লাবলু, সাংস্কৃতিক সম্পাদক ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সদস্য মোহামমদ ইদ্রিস, মহি মহিউদ্দিন আহমেদ মঞ্জু, গোলাম রাব্বানী প্রমুখ। সভায় ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভার নেতৃবৃন্দকে সকাল আটটায় নতুন ব্রিজ সংলগ্ন আলামিন পেট্রোল পাম ময়দান চত্বরে জমায়েত হয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সমাবেশে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদের উপর হামলা মুসলিম জাতি মেনে নেবে না
পরবর্তী নিবন্ধফজলে করিম আবার এমপি হলে আমার হাত আরো শক্তিশালী হবে