একটি শীর্ষ ডিজিটাল ব্যাংকের ধসকে কেন্দ্র করে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির জেরে শেষ পর্যন্ত অভিশংসিত হয়ে ক্ষমতা হারিয়েছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
বিশ্ব রাজনীতিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত ও পরম মিত্র হিসেবে পরিচিত। ক্ষমতার অপব্যবহার ও আর্থিক দুর্নীতির অভিযোগে এখন তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পেশায় অর্থনীতিবিদ সাবেক এই প্রেসিডেন্টকে শুরুতে গৃহবন্দি করা হলেও পরে একটি সামরিক ঘাঁটিতে বিচারপূর্ব আটকাদেশে (প্রি–ট্রায়াল ডিটেনশন) নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছেন। খবর বিডিনিউজের।












