বাঁশখালীতে ৫০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডের জলদী এলাকায় থানা গেটের সামনে বসানো চেকপোস্টে সিএনজি টেক্সি তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মো. লোকমান (২২) ও সরল ইউনিয়নের মো. শাহাদাত হোসেন (৩৫)। পুলিশ জানায়, তল্লাশির সময় লোকমানের প্যান্টের পকেট থেকে ৩০ পিস এবং শাহাদাতের লুঙ্গির কোঁচা থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।













