পোর্ট সিটি ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনের প্রস্তুতি সভা

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির (পিসিআইইউ) তৃতীয় সমাবর্তন আয়োজনের লক্ষ্যে গতকাল সোমবার কনফারেন্স কক্ষে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

সভায় তৃতীয় সমাবর্তন আয়োজনের সম্ভাব্য সময়সূচি, নিবন্ধন প্রক্রিয়া এবং সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সমাবর্তন আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০২২ সালের ৮ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত যেসব শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন, তাঁরা নিবন্ধন করতে পারবেন। আগ্রহী গ্র্যাজুয়েটদের অনলাইনে নিবন্ধন করতে হবে।

প্রাথমিকভাবে ২০২৬ সালের ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরবর্তী সময়ে জানানো হবে।

সভায় সমাবর্তন আয়োজনের বিভিন্ন আনুষ্ঠানিক ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে প্রতারণার মামলায় নারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচেম্বার নেতৃবৃন্দের সাথে বিভিন্ন মার্কেট এসোসিয়েশনের মতবিনিময়