পূবালী ব্যাংক চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

পূবালী ব্যাংক পিএলসি,চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন গত ২৭ জানুয়ারি নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল অফিস চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের উপ– মহাব্যবস্থাপক মো. রবিউল আলম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের উপ–মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান সরকার। ভার্চুয়্যালি দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। উপ–মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান সরকার তার স্বাগত বক্তব্যে সকলকে দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে ২০২৪ সালের সকল লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট হওয়ার আহবান জানান। প্রধান অতিথি স্ব স্ব অবস্থান থেকে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখার জন্য সকল কর্মকর্তাকে দিকনির্দেশনা দেন। সভায় বিভিন্ন শাখা ব্যবস্থাপকগণ তাদের অবস্থান, সমস্যা ও ২০২৪ সালের লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা বিষয়ে বিশদ আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী গান সমগ্র গ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোরের পুরস্কার বিতরণ