নগরীর কোতোয়ালীর পুরাতন ফিশারি ঘাট এলাকা থেকে ১৬ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম রিদুয়ান। গত মঙ্গলবার রাতে ফিশারি ঘাটের প্রবেশমুখের মেরিন ড্রাইভ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ রিদুয়ানকে গ্রেপ্তারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। পাশাপাশি আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।










