পুনর্গঠিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটিতে যারা

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

সরকারি অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন ও তদারকির লক্ষ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ এবং ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’ পুনর্গঠন করেছে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। খবর বাংলানিউজের। প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সমপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সভাপতি করে ১০ সদস্যের ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ গঠন করা হয়েছে। তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) কে এম আবদুল ওয়াদুদকে সভাপতি করে ১০ সদস্যের ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। অনুদান কমিটিতে যারা জায়গা পেলেন : পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র)। কমিটির অন্যান্য সদস্যরা হলেনতথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), সরদার সানিয়াত হোসেন, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট এবং প্রযোজক, প্রফেসর ড. সাইফুল ইসলাম (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়), আওলাদ হোসেন (সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি), রুমানা ইসলাম মুক্তি, অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধরোনালদো-রিভালদো জুটির পাশে এমবাপ্পে-দেম্বেলে
পরবর্তী নিবন্ধএআই ছবির বিষয়ে কনকচাঁপার ক্ষোভ