পুঁজিবাজারে বড় পতন, ডিএসইএক্স কমল ৯৭ পয়েন্ট

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও বড় পতন হয়েছে। গতকাল রোববার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ৬১ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৮ দশমিক ৫৫ পয়েন্টে নেমেছে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইএক্স ছিল ৫ হাজার ৫১৫ দশমিক ১৬ পয়েন্ট। এর আগে গত ৬ সেপ্টেম্বর ডিএসইতে বড় ধরনের সূচক পতন হয়েছিল। সেদিন ডিএসইএক্স ১০৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ দশমিক ৪৫ পয়েন্টে নেমেছিল। খবর বিডিনিউজের।

রোববার লেনদেনের শুরুতে সূচক কিছুটা বাড়লেও ১০ মিনিটের মধ্যে পতন শুরু হয়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ডিএসইএক্স। এদিন ডিএসইতে মোট ৫৭১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৪২ লাখ টাকা। ব্লক মার্কেটেও লেনদেন কমে ১১ কোটি ৬৮ লাখ টাকায় নেমেছে।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন