চট্টগ্রামের পীস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করতেই এ আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি ছিলেন আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আজম। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ সেক্রেটারি মোহাম্মদ মহিব উল্লাহ, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ শোয়াইব, উপাধ্যক্ষ উম্মে সালমা, বিসি প্রধান আশরাফুল দৌলা, কনভেনার তাসনিমুর রহমান ও কো–কনভেনার তাশফিয়া যারিন হক প্রমুখ। বিজ্ঞান মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রদর্শিত প্রজেক্ট মূল্যায়ন শেষে চ্যাম্পিয়ন, রানার–আপ ও অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












