পাকিস্তান দরবারে আলিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল, পীর–এ বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মু.জি.আ), সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মু.জি.আ) এবং সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ (মু. জি. আ.) আজ ১৪ সেপ্টেম্বর বেলা ১২টায় চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। তাঁরা গত ২০ আগস্ট বাংলাদেশে আসেন। এসময় তাঁরা ঢাকা ও চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুসের নেতৃত্ব দেন। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লার বিভিন্ন মাহফিলে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












