পা হারানো সাজেদা চাইলেন সহায়তা

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নগরীর উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা সাজেদা আক্তার সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এতে তার বাম পা ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের পরও অবস্থার উন্নতি না হওয়ায় পা বিচ্ছিন্ন করতে হয়েছে। এতে খরচ হয়েছে অনেক টাকা। তার আর্থিক অবস্থা ভালো নয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসাব্যয় বহন করতে খুব সমস্যা হচ্ছে। চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। যোগাযোগ ও বিকাশ নম্বর ০১৮৪৩৩৯৯৮৮৮। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহসানুল হক চৌধুরী
পরবর্তী নিবন্ধঅক্সফোর্ড, কেমব্রিজকে পেছনে ফেলল ইম্পেরিয়াল কলেজ লন্ডন