বান্দরবানে পারিবারিক বিরোধে ৪ বছরের ভাতিজিকে গলা টিপে হত্যা করেছে আপন ফুফু। আজ সোমবার বিকেলে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায়। এ ঘটনায় ঘাতক ফুফু নার্গিস আক্তারকে পুলিশ আটক করেছে।
নিহত তাইফা সুলতানা ওই এলাকার টিপু খানের মেয়ে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে দুপুরে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় শিশু তাইফা সুলতানা।
বিষয়টি অভিভাবকরা সদর থানায় অভিযোগ করলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে হত্যার ঘটনা সনাক্ত করে। পরে ফুফু নার্গিস আক্তারের বাসায় তল্লাশি করে তাইফার লাশ উদ্ধার করা হয়। পুলিশ হত্যাকারী নার্গিস আক্তারকে আটক করে থানায় নিয়েছে।












