পাথরঘাটা ওয়ার্ডে মশারি বিতরণ

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের আয়োজনে সরকারী সুবিধা ভোগীদের নিয়ে এক আনন্দ আড্ডা গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় পি.পি স্কয়ার ক্লাবে অনুষ্ঠিত হয়।

আনন্দ আড্ডা, মশারি বিতরণ ও নৈশ ভোজ পূর্ব আলোচনা সভায় পুলক খাস্তগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক সাবেক প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি খোরশেদ আলম সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. এ.এইচ.এম জিয়াউদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে, এ সরকার ক্ষমতায় থাকলে আমাদের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ল’ এলামনাই এসোর নির্বাচন
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে দেড় টন পলিথিন জব্দ ৬০ হাজার টাকা জরিমানা