পাইন্দংয়ে ডলু বিডি এফসি’র ফুটবল টুর্নামেন্টে সুন্দরপুর একাদশ চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির উত্তর পাইন্দং ডলু বিডি এফসি আয়োজিত মরহুম আহমেদ হোসেন মেম্বার ও মরহুম আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সুন্দরপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার উপজেলার পাইন্দং ইউনিয়নের স্থানীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুন্দরপুর ফুটবল একাদশ ১০ গোলে কাঞ্চননগর ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ মাসুদ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মানিক হোসেন খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন। ব্যবসায়ী মোহাম্মদ নাজিমের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জাহেদুল হাসান চৌধুরী। উদ্বোধক ছিলেন মো. ইরফান উদ্দিন।

বক্তব্য রাখেন মোহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মাহমুদুল হক সওদাগর, মোহাম্মদ আহমদ রশিদ, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আজম সওদাগর, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ শাহরুফ খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবারদোনা ফ্রেন্ডস সোসাইটির প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধমালদ্বীপে পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ