ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল– এই স্লোগানে, মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও মিলনমেলার আয়োজন করে পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডের (বৃহত্তর বাকলিয়া) মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রিমা আক্তার, বাকলিয়া থানার ওসি মো. সোলাইমান, পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান, সদস্য সচিব মহিউদ্দিন মিজান এবং সিনিয়র সদস্য জাহেদ মুরাদ। বিশেষ অতিথির বক্তব্যে রিমা আক্তার বলেন, বৃহত্তর বাকলিয়া ওয়ার্ডে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য একটি মানসম্মত স্টেডিয়াম প্রয়োজন। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












