পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

নগরের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম। শিক্ষক চুমকি দত্তের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মীর মোহাম্মদ আবদুল মোন্‌এম, সিনিয়র শিক্ষক মেছবাহুল হক, কাঞ্চন কান্তি মহাজন, সৈয়দ মোহাম্মদ খালেদ, সীমা ভট্টাচার্য, সুমাইয়া আক্তার জাহান, শিপ্রা চৌধুরী ও মো. শাহিদ। মোনাজাত পরিচালনা করেন শিক্ষক এস এম বোরহান উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৈতিক ও মানবিক বোধ সম্পন্ন প্রজন্মই স্বপ্নের দেশ গড়বে
পরবর্তী নিবন্ধচসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পূষ্পার্ঘ অর্পণ