দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ এনে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের তীব্র সমালোচনা করে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। খবর বিডিনিউজের।
রয়টার্স লিখেছে, জন হিলির এই আকস্মিক পদত্যাগ স্টারমার প্রশাসনের ভেতরের বড় সংকটকে আবারও সামনে এনেছে। তীব্র তহবিল সংকটের কারণে সামাজিক খাতের বাজেট সামাল দিয়ে কীভাবে সামরিক ব্যয় বাড়ানো যাবে, তা নিয়ে সরকারের মধ্যে চরম বিরোধ তৈরি হয়েছে।









