টেকসই ফ্যাশন ও নৈতিক পোশাক উৎপাদনকে কেন্দ্র করে আগামী ২৫ এপ্রিল বেলা ১১টায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জে সোনাপাহাড় ফার্মহাউজ রিসোর্টে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ‘পরিবেশ, ফ্যাশন ও নৈতিকতা’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ও টেকসই সাপ্লাই চেইন বিশেষজ্ঞ ক্রিস্টিন জেন্ট। সভায় স্বনামধন্য স্থানীয় ফ্যাশন ডিজাইনাররা অংশগ্রহণ করবেন। বিশ্বব্যাপী স্লো ফ্যাশন এবং পরিবেশবান্ধব পোশাকের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশের স্থানীয় কারুশিল্প ও ফ্যাশন খাতকে কীভাবে আরো পরিবেশবান্ধব এবং নৈতিকভাবে সমৃদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












