নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের কার্যকরি সভা গত ১৭ এপ্রিল বিকালে মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শিমুল মুহুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। সভায় আশীর্বাণী প্রদান করেন মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী। শ্যামাপূজা, প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও চণ্ডীযজ্ঞে আয়–ব্যয় হিসাব উপস্থাপন করেন পরিষদের অর্থ সম্পাদক সঞ্জয় প্রসাদ মল্লিক। শুরুতে গীতা থেকে পাঠ করেন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী সুমন সেন।
সভায় বক্তব্য রাখেন মন্দির উন্নয়ন কমিটির সভাপতি ও পরিষদের সাবেক সভাপতি হরিপদ দে, সাবেক সভাপতি মাইকেল দে, পরিষদের সহ–সভাপতি লক্ষ্মীন্দর দাশ, জগন্নাথ মিত্র, আয়ান শর্মা, অসীম সাহা, সুরজিত দাশ, বাবুল কান্তি চৌধুরী, সাধন সিংহ, প্রবীর কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন দত্ত মুন্না, রুভেল দে, প্রকৌশলী শৈবাল ভৌমিক, চন্দন মহাজন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ দাশ, দপ্তর সম্পাদক রাজীব চক্রবর্তী, সহ–প্রচার সম্পাদক রাকেশ ধর, স্বেচ্ছাসেবক সদস্য রুবেল দাশ, অমল কৃষ্ণ বৈষ্ণব, পরিষদের সদস্য লায়ন সন্তোষ কুমার নন্দী, কুমার বিশ্বাস, অর্জুন কুমার নাথ। সভায় মন্দিরের জন্য জায়গা ক্রয় এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় পরিষদের বিপুল সংখ্যক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।














