পতেঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা, চালকের সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ২:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা দেয়। এতে মো. আলমগীর (৫০) নামের বাসের চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় অন্তত ১৮ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গার সমুদ্র সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. আলমগীরের বাড়ি নোয়াখালী সদর এলাকায় বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে শারমিন, লুৎফা বেগম, মাহমুদুর নামের কয়েকজন যাত্রীর নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আহত যাত্রীদের সবাই পোশাক কারখানার কর্মী। সকালে তারা বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির যাত্রীবাহী বাসটি আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়লেন বাইসাইকেল আরোহী, ঘটনাস্থলেই মৃত্যু