পতেঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

পতেঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট সকাল ১১ টায় নগরীর একটি রেস্টুরেন্ট ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি কাইয়ুম উদ্দিনের সভাপতিত্বে এবং পতেঙ্গা থানা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ বেলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা হালিশহর অঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু জাফর। এ সময় আরও উপস্থিত ছিলন, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব এডভোকেট আজীজ, পতেঙ্গা থানা বিএনপি নেতা মোহাম্মদ কাজী ইসমাইল, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলহাজ্ব জাহিদ, চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নাছিরুল আনোয়ার মানিক, বন্দর থানা তাঁতী দলের সদস্য সচিব নাছির উদ্দিন আখন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রাজ চৌধুরী, পতেঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক রায়হান, পতেঙ্গা থানা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এমদাদুল হোসেন আমজাত, কাউন্সিলর প্রার্থী শামীমা শামু, মহিলা নেত্রী জলি। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা বিস্তারে মুক্তিযোদ্ধা ডা. শেখ আলী আহমদের অবদান স্মরণীয় হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধপেকুয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সভা