পটিয়া আবদুস সোবহান রাহাত আলী স্কুলে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নিল সমৃদ্ধি–৯৭। ক্রীড়াঙ্গনে এ বিদ্যাপীঠের সফলতাকে আরো সমৃদ্ধ করতে এগিয়ে আসে বিদ্যালয়ের ৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল রোববার বিকেলে বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহার হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন সংগঠনের সভাপতি হৃদরোগ বিশেজ্ঞ ডা. রাজিবুল ইসলাম রানা। সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেট ব্যাট–বল ও স্ট্যাম্প, বিভিন্ন ব্যাডমিন্টন সামগ্রী, দাবা খেলার সামগ্রী, ফুটবল নেট, ভলিবল নেট, ব্যাডমিন্টন নেট ও হ্যান্ডবল নেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ফয়সাল চৌধুরী, মাঈনুল হোসেন নোমান, আবদুস ছালাম জুয়েল, সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ ওমায়ের, বোরহান উদ্দীন, শাহেদুল ইসলাম শাহেদ, ইঞ্জিনিয়ার কুতুব উদ্দীন, খোরশেদ আলী মানিক, হামেদ হাসান, ফয়সাল সোহান ও বেলায়েত হোসেন। ক্রীড়া সামগ্রী বিতরণকালে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পিযুষ কান্তি পাল, নিজাম উদ্দিন, আবদুল মোতালেব, সরজিত দাশ গুপ্ত, নুরুল আবছার, শাহজাদী বিলকিস আকতার, মাহবুবুর রহমান, শাহনাজ বেগম, মো. শরীফ, মোশফিকা কারনাঈন, অন্তরা দাশ, মুহাম্মদ আবু ছিদ্দিক প্রমুখ।












