পটিয়ায় যুব নিশান ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর চক্রশালাস্থ ক্লাব প্রাঙ্গণে চিকিৎসা ও ব্লাড ক্যাম্প, ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবদুর রশিদ, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, আবদুল মালেক, সরোয়ার উদ্দিন, অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক, মো. সাইফুল আলম, রবিউল হাসান শাকিল, মীর হারুন মো. হাছান, শহীদুল ইসলাম টিটু, আবুল মঞ্জুর, শহীদুল আলম, সরোয়ার কামাল ভুট্টো, কামাল উদ্দিন পারভেজ, মো. সায়েম উদ্দিন, ডা. মো. আলমগীর, রাশেদুল ইসলাম, আশরাফ ছিদ্দীকী তারেক, মো. শাহীন আল রহমান, মঈনুল হক মোহন, মোহাম্মদ খোকন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুব নিশান ক্লাব খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্লাবটি কাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি।












