আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে পটিয়া সরকারী কলেজ বিএনপি কার্যালয় চত্বরে আলোচনা সভা ও শেষে হাজারো নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সভা ও র্যালিতে নেতৃত্ব দেবেন সংসদ সদস্য এনামুল হক এনাম। এ উপলক্ষে গত বুধবার পটিয়া সরকারী কলেজ গেইটস্থ বিএনপি কার্যালয়ে পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, গাজী আবু তাহের, মফজল আহমদ চৌধুরী, আবদুল মাবুদ, ইয়াছিন আরাফাত, ওয়াহিদুল আলম পিবলু, মো. ঈসমাইল, এস এম নয়ন মোহাম্মদ মিজান, আলমগীর, মেজবাহ উদ্দিন, মো. জুয়েল, রেজাউল করিম, আজমল হোসেন জামাল, ইব্রাহিম সওদাগর, মাহবুবুলর, জাগির হোসেন মেম্বার, আবদুল আলম, মহিলা দলের রিনা আকতার প্রমুখ।












