পটিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ঈদ পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় এবং ১০ম গ্রেড পদমর্যাদা প্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা গত ১২ এপ্রিল পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিৎ গুপ্ত এবং পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, হিউপিইটিসি ইন্সট্রাক্টর মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার ধর।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জবরুত খান এবং উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মো. সোহেল রানাকে। সংবর্ধিত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপন কান্তি কর।














