পটিয়ায় আগুনে পুড়ল ইউপি সদস্যের ২ কানি জমির ঘাস

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

পটিয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল ইউপি সদস্যের গো–খাদ্যের লক্ষাধিক টাকার খড়। উপজেলার জিরি ইউনিয়নের ইউপি সদস্য ও বাংলাদেশ ইউপি সদস্য এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য সচিব আবুল হাসেমের ফসলি জমিতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২ কানি জমির বিদেশী জাতের গো খাদ্যের ঘাস। গত শনিবার রাতে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ সাঁইদাইর গ্রামের ইউপি সদস্যের গরুর খামার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল রবিবার দুপুরে পটিয়া থানার উপ–পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ ও উপ–পরিদর্শক মো. শহিদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় রবিবার রাতে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পটিয়া থানার উপ–পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা এসেছেন বলেই বাংলাদেশ বিশ্বের কাছে অপার বিস্ময় : সুজন
পরবর্তী নিবন্ধদেশ গঠনে অবদান রাখছে শাপলা কুঁড়ির আসর