পটিয়ার শশাঙ্কমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, গাছ পরিবেশের রক্ষাকবচ এবং প্রাণীকূলের নিরাপদ আশ্রয়স্থল। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবেশ রক্ষার অগ্রদূত। তাদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার সংস্কৃতি গড়ে উঠলে সবুজ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জবরুত খান, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, বিএনপি নেতা মান্না দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলুয়ারা বেগম, সহকারী শিক্ষক রহিমা বেগম, শুক্লা দাশ, ইসমত আরা, দেবাশীষ দত্ত, বাসুদেব মল্লিক, সত্যজিত দে, নাছির উদ্দিন, সুমন দাশ ও মৌসুমী দেব। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থীদেরও পরিবেশ সংরক্ষণে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।












