ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের বিজ্ঞান মেলা উদযাপন

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:০৬ পূর্বাহ্ণ

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২নং গেটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কোঅর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডাঃ এ.টি.এম রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আবু তোরাব মোহাম্মদ হাসান, ম্যানেজিং কমিটির সদস্য ডা. আব্দুল্লাহ খান, ডাঃ আহমদ রহিম। অতিথিবৃন্দ দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব, সৃজনশীল মন তৈরি, সুপ্ত মেধার বিকাশ, নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞান মেলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। মেলায় ছাত্রছাত্রীদের তৈরি শতাধিক সৃজনশীল প্রজেক্ট প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদ ও ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ২৪টি প্রজেক্টকে পুরস্কৃত করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কোঅর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কোঅর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কোঅর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, ফারিহা ফারনাজ, রোখসানা খানম, মোহাম্মদ আব্দুল্লাহ, তৈয়বা আনিকা, সালমা নাওয়ার ও তানজিবা ইসলাম প্রমুখ। সকল শিক্ষকশিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকমণ্ডলির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে ঐকতান পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধসমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে এলে দুর্যোগে মানুষের কষ্ট লাঘব করা সম্ভব