এবারের নির্বাচনের ফলাফলে ইলন মাস্কের ভূমিকা ছিল আলোচনায়। যুক্তরাষ্ট্রের নির্বাচনি প্রচারের অর্থায়নসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ওপেনসিক্রেটস জানিয়েছে, রিপাবলিকান প্রার্থী ও রক্ষণশীল বিভিন্ন উদ্যোগের পক্ষে অন্তত ৪৫ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করেছেন মাস্ক। এটি নির্বাচনি প্রচারে কোনো ব্যক্তির অন্যতম বড় অর্থায়ন।
টেঙাসের সেনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাঙটনের পক্ষে ২০ কোটি ডলারের বেশি ব্যয় করেন মাস্ক। তবে শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকোর কাছে হেরে যান প্যাঙটন। কয়েক বছর আগে নিজের আবাসস্থল ও কিছু ব্যবসায়িক কার্যক্রম টেঙাসে সরিয়ে নিয়েছিলেন মাস্ক। খবর বিডিনিউজের।
জয়ের পর দেওয়া ভাষণে টালারিকো সমর্থকদের বলেন, আমরা এই অঙ্গরাজ্য ও দেশের প্রতিটি ধনকুবের দাতা, ট্রিলিয়নিয়ার দাতা এবং ভেঙে পড়া এই রাজনৈতিক ব্যবস্থার প্রতিটি দুর্নীতিগ্রস্ত সমর্থককে একটি বার্তা দিয়েছি: ক্ষমতা জনগণের হাতে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এঙে কয়েক ঘণ্টা নীরব থাকার পর মাস্ক লেখেন, নির্বাচনে হস্তক্ষেপের জন্য আমার মহাকাশ লেজারগুলো এবার কাজ করেনি বোধ হয়।











