সিটি ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সমপ্রসারণে উদ্ভাবনী এমএসএমই অর্থায়ন ও কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে দুই বছর মেয়াদি একটি গুরুত্বপূর্ণ অংশীদারত্ব কার্যক্রমের উদ্বোধন করেছে। যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণ স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
সমপ্রতি স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সিটি ব্যাংক পিএলসি পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে। পাশাপাশি পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের উদ্যোক্তাদের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও স্থানীয় পর্যায়ে সমাবেশ আয়োজন করা হবে। এর মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা চর্চা আরও জোরদার হয়।
‘শেপিং দি ফিউচার অব সেফ ওয়াটার’ শিরোনামে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, উপ–ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ স্মল, মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদি, এঙিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এজেন্ট ব্যাংকিং মো. মহিবুর রহমান, ওয়াটার ডট ওআরজির নির্বাহী পরিচালক, দক্ষিণ এশিয়া ও কান্ট্রি ডিরেক্টর সাজিদ অমিতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।













