নিট আমানত প্রবৃদ্ধিতে ৫ হাজার কোটি টাকার মাইলফলক অর্জন ওয়ান ব্যাংকের

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

ওয়ান ব্যাংক পিএলসি ২০২৬ সালে নিট আমানতে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। এর ফলে চলতি বছরে ব্যাংকটির আমানত প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক ব্যাংকিং খাতের প্রকাশিত প্রবৃদ্ধির হারের প্রায় দ্বিগুণ।

এই অর্জন ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা, সুপ্রতিষ্ঠিত রিটেইল ব্যাংকিং কার্যক্রমের শক্তিশালী অবস্থান এবং আমানত সংগ্রহ, উন্নত গ্রাহকসেবা ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির প্রতি ব্যাংকটির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে ওয়ান ব্যাংক একটি স্বতন্ত্র ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে পেমেন্ট, কালেকশন ও তারল্য ব্যবস্থাপনাসহ ক্যাশ ম্যানেজমেন্ট সেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ অর্জন সম্পর্কে ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, ২০২৬ সালে নিট আমানতে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি একটি শক্তিশালী ও অধিকতর স্থিতিশীল ওয়ান ব্যাংক গড়ে তোলার পথে উল্লেখযোগ্য অগ্রগতি। এই সাফল্য আমাদের গ্রাহকদের অব্যাহত আস্থা, ব্যাংকের শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি এবং কর্মীদের নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অব্যাহত দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২১তম জাতীয় ফার্নিচার মেলায় বার্জার পেইন্টসের অংশগ্রহণ
পরবর্তী নিবন্ধকিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধ করা না গেলে নগরী দ্রুত বাসযোগ্যতা হারাবে