নিখোঁজ কিশোরের মুক্তিপণ দাবি, দুদিনেও হদিস নেই

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় জয়নাল হাসান মুহিন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার দুই দিন পর ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিখোঁজ কিশোরের পরিবার জানায়, গত ১৯ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে গ্যারেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মুহিন আর ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মা জেসমিন আক্তার কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের দুই দিন পর ২১ এপ্রিল একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের দাবি, ফোনে মুহিনের কণ্ঠ শোনানোর পরপরই অন্য একজন কথা বলে ৭ লাখ টাকা নিয়ে পটিয়া বাইপাস এলাকায় যেতে বলে। এর পরের দিন আরেকটি নম্বর থেকে ‘আব্বু’ লিখে একটি বার্তাও (এসএমএস) পাঠানো হয়। তবে পুলিশকে বিষয়টি জানানো হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় উদ্বেগ বেড়েছে পরিবারের।

কর্ণফুলী থানার পুলিশ জানায়, কিশোরকে উদ্ধারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই শহীদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধশেরেবাংলা অ্যাওয়ার্ড পেলেন চবি অধ্যাপক মোরশেদুল আলম