নাসুমের নৈপুণ্যে সিলেটের লিড

জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের ৫ম রাউন্ডের খেলায় আগের দিন সিলেটকে ২১৮ রানে থামিয়ে দেওয়া চট্টগ্রাম দ্বিতীয় দিনে লিড নেওয়ার পথেই ছিল। এক পর্যায়ে তাদের রান ছিল ৩ উইকেটে ১৫০। এরপর নাসুম আহমেদের দারুণ বোলিংয়ে ভেঙে পড়ে চট্টগ্রামের ব্যাটিং। ৩৫ রান নিয়ে দিন শুরু করা মাহমুদুল হাসান জয়কে ৮২ রানে থামার সৈয়দ খালেদ আহমেদ। এরপর ইয়াসির আলি চৌধুরি এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে টিকতে পারেননি কেউ। ইয়াসির অপরাজিত থাকেন ৪১ রানে। তার পরের ছয় ব্যাটসম্যানের সম্মিলিত রান ২৬! এবারের লিগে দ্বিতীয়বার ও ক্যারিয়ারে ত্রয়োদশবার ৫ উইকেটের স্বাদ পান নাসুম। সিলেট দিন শেষ করে ২ উইকেটে ৮৯ রান নিয়ে। ৩৫ রান করে জাকির হাসান আউট হলেও ৩৬ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ সৈকত আলি।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে): সিলেট ১ম ইনিংস: ২১৮,চট্টগ্রাম ১ম ইনিংস: ৬০.১ ওভারে ২১০ (আগের দিন ৬৪/১), সিলেট ২য় ইনিংস: ৩৮ ওভারে ৮৯/২।

পূর্ববর্তী নিবন্ধএবার দক্ষিণ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধহংকং সিক্সেসে ভারতের কাছে হারলো বাংলাদেশ