নার্সিং ইনস্টিটিউট ও কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

মা ও শিশু হাসপাতাল

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ট্রেজারার ড. মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবুল হাশেম, ডা. মো. মহিউদ্দিন, ডা. এ. কে. এম. আশরাফুল করিম, মো. রফিকুল আলম, মোহাম্মদ মোশাররফ হোসাইন, প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ, প্রিন্সিপাল ঝিনু রানী দাশ প্রমুখ। প্রধান অতিথি বলেন, পুরাতন ভবনে থাকা অবস্থায় এই হাসপাতালে আমি নিজে এবং আমার সন্তানের চিকিৎসা করিয়েছি।

আজ আমি হাসপাতাল পরিদর্শনে এসে অভিভূত হয়েছি। চিকিৎসা সেবায় এই হাসপাতাল চট্টগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং এটি বর্তমানে চট্টগ্রামবাসীর আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। তিনি তার নিজের পক্ষ থেকে এবং জেলা পরিষদ ও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ করে জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালের বাউন্ডারী ওয়াল ও গেইট নির্মাণ করে দেয়ার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহজাহান চৌধুরী এমপির সাথে সাতকানিয়া পূজা পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধউপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়